জুলাই মাসে আরও এক কোটি ডোজ টিকা আসছে: স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: জুলাই মাসে বিভিন্ন উৎস থেকে ৫০ লাখ থেকে ১ কোটি ডোজ টিকা আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে চীন থেকে ক্রয় করা ভ্যাকসিনের পাশাপাশি কোভ্যাক্স থেকে ভ্যাকসিন পাওয়া যাবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই টিকা দিয়েই দেশজুড়ে আবারো গণটিকা কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, জুলাই মাসেই শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। এর একদিন পরই স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অল্প সময়ের মধ্যেই বিভিন্ন উৎস থেকে আসছে ৫ থেকে ১০ মিলিয়ন করোনা টিকা। এরই মধ্যে চীনের উপরাষ্ট্রদূত তার ফেসবুক স্ট্যাস্টাসে জানিয়েছেন, বাংলাদেশে পাঠাতে বিশ লাখ ডোজ প্রস্তুত করেছে ব্রেইজিং। এছাড়া কোভ্যাক্স থেকে মডার্নার একটি বড় চালান আসবে বলেও নিশ্চিত করেছে অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এই টিকা দিয়েই থমকে থাকা গণটিকা কার্যক্রমে আবারও গতি পাবে। এদিকে দেশে এ পর্যন্ত ৮টি করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
-
৩১ জানুয়ারী, ২০২৩
-
০৯ ফেব্রুয়ারী, ২০২২
-
৩১ ডিসেম্বর, ২০২১
-
০১ ডিসেম্বর, ২০২১
-
২৭ নভেম্বর, ২০২১
-
০৭ নভেম্বর, ২০২১
-
০৭ নভেম্বর, ২০২১
-
১৮ সেপ্টেম্বর, ২০২১
-
৩০ অগাস্ট, ২০২১
-
১০ অগাস্ট, ২০২১