১০ অগাস্ট, ২০২১ ০৪:০০ পিএম

গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের ভ্যাকসিন প্রয়োগে নির্দেশনা

গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের ভ্যাকসিন প্রয়োগে নির্দেশনা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের ভ্যাকসিন প্রয়োগে বিভিন্ন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ছে। সকলের ন্যায় গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের মধ্যেও কোভিড-১৯ আক্রান্ত হওয়ার ঝুঁকি আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিষয়টি বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ অনুযায়ী গর্ভবতী/স্তন্যদানকারী নারীদেরকে কোভিড-১৯ টিকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এমতাবস্থায় উক্ত জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকা প্রদানের ক্ষেত্রে অবশ্য পালনীয় নির্দেশনাসমূহ যথাযথ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে প্রেরণ করা যাচ্ছে।’

গর্ভবতী নারীদের কোভিড-১৯ টিকা প্রদানের পুর্বে করণীয়:

সাধারণ নির্দেশাবলী: ক) গর্ভবতী নারীদেরকে সুরক্ষা ওয়েবপোর্টাল/ অ্যাপসের মাধ্যমে শুধুমাত্র হাসপাতাল সংযুক্ত টিকা কেন্দ্রে রেজিস্ট্রেশন করে টিকা প্রদান করতে হবে।।

খ) টিকাদানের পূর্বে টিকাদান কেন্দ্রের রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক কাউন্সিলিং সম্পন্ন করে টিকা প্রদান করতে হবে

শর্তাবলী:

ক) গর্ভবতী নারী টিকা গ্রহণের দিন অসুস্থ থাকলে কোভিড-১৯ টিকা প্রদান করা যাবে না

খ) অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত গর্ভবতী নারীকে কোভিড-১৯ টিকা প্রদান করা যাবে না

গ) কোন গর্ভবতী নারীর ভ্যাকসিন এলার্জির পুর্ব ইতিহাস থাকলে কোভিড-১৯ টিকা প্রদান করা যাবে না

ঘ) কোন গর্ভবতী নারী যদি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণের পর এইএফআই (AEFI) কেস হিসেবে সনাক্ত হন তাহলে তাকে ২য় ডোজ প্রদান করা যাবে না।

ঙ) সম্মতিপত্রে টিকাগ্রহনকারী/আইনানুগ অভিভাবক ও কাউন্সিলিং চিকিৎসকের সাক্ষর ব্যতীত টিকা প্রদান করা যাবেনা।

কাউন্সিলিং:

কোভিড-১৯ টিকা গ্রহণে ইচ্ছুক গর্ভবতী নারীকে টিকা প্রদানের পূর্বে অবশ্যই নিম্নোক্ত তথ্যাদি রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক পুঙ্খানুপুঙ্খরূপে অবহিত করতে হবে।

ক) গর্ভবতী নারীদের গর্ভাবস্থায় কোভিড-১৯ সংক্রমণের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে অবহিতকরণ

- নির্ধারিত সময়ের আগেই অপরিনত নবজাতক সন্তান জন্মদানের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া

- নবজাতকের স্বাস্থ্য ঝুকি বৃদ্ধি পাওয়া

- বয়স্ক গর্ভবতী (>৩৫ বছর), উচ্চ বিএমআই সম্পন্ন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ অন্যান্য দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত নারী গর্ভাবস্থায় (বিশেষ করে ১ম ও ২য় ট্রাইমেস্টার) কোভিড-১৯ এ আক্রান্ত হলে তা মারাত্নক রূপ নিতে পারে এমনকি মৃত্যুও ঘটতে পারে।

- সাধারন নারীদের তুলনায় গর্ভবতী নারীদের কোভিড-১৯ এ আক্রান্ত হলে স্বাস্থ্য ঝুকির অনেক বেশি

গর্ভবতী নারীকে কোভিড-১৯ টিকা প্রদানের সুফল:

- কোভিড-১৯ টিকা প্রদান করলে কোভিড-১৯ এ আক্রান্ত হবার এবং আক্রান্ত হলে এর ফলে সৃষ্ট জটিলতার ঝুকি অপেক্ষাকৃত কম

- গর্ভাবস্থায় কোভিড-১৯ টিকা গ্রহণ করলে কোভিড-১৯ এর গর্ভজনিত ঝুকির সম্ভাবনা কমে যায়

গর্ভবস্থায় কোভিড-১৯ টিকা প্রদানের ঝুকি সমূহ:

- গর্ভবতী নারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের লাভ-ক্ষতি সংক্রান্ত তথ্য অপ্রতুল

- অন্য যে কোন টিকার ন্যায় কোভিড-১৯ টিকার ক্ষেত্রেও টিকা পরবর্তী বিরূপ প্রতিক্রিয়া (এইএফআই) হতে পারে যা অন্য নারীদের মত গর্ভবতী নারীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য

- দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে কোন তথ্য এখনো জানা যায় নি।

স্তন্যদানকারী নারীদের কোভিড-১৯ টিকা প্রদানের পূর্বে করনীয়:

- স্তন্যদানকারী নারীদের কোভিড-১৯ টিকা প্রদানের ক্ষেত্রে বিশেষ কোন বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে অন্যান্য জনগোষ্ঠীর মতই বিদ্যমান নিয়মাবলি অনুসরণ করে টিকা প্রদান করতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক