৩০ জুন, ২০২১ ০২:৫২ পিএম

৩৮তম বিসিএসের নন-ক্যাডার থেকে নিয়োগ পাচ্ছেন ১১৩৯ জন

৩৮তম বিসিএসের নন-ক্যাডার থেকে নিয়োগ পাচ্ছেন ১১৩৯ জন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৩৮তম বিসিএসে আবারও নন-ক্যাডার থেকে ১ হাজার ১৩৯ জন নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার (৩০ জুন) বিশেষ সভা শেষে এ সিদ্ধান্ত নেয় পিএসসি। তাদেরকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

পদগুলোর মধ্যে রয়েছে খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য পরিদর্শক, সুপারভাইজার, কর পরিদর্শক, প্রটোকল অফিসার, সহকারী লাইব্রেরিয়ান, সহকারী গ্রন্থাগারিক, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ফরেস্ট রেঞ্জার, জুনিয়র ইন্সট্রাক্টর অ্যাকাউন্টিং, সহকারী সমাজসেবা অফিসার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক, ইন্সট্রাক্টর হিসেবে হিসাববিজ্ঞান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কয়েকটি পদ।

নিয়োগের অপেক্ষায় থাকা এসব এসব কর্মকর্তা ৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে পদের স্বল্পতায় ছয় হাজার ১৭৩ জন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৫ হাজার ৩২ জন কমিশনে আবেদন করেন। 

এর পরিপ্রেক্ষিতে বিসিএসের মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির ভিত্তিতে তিন দফায় ১ হাজার ৭৬৩ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের বিশেষ সভায় এসব নিয়োগের এ সুপারিশ করা হয়।

প্রসঙ্গত, চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে। বিসিএসে উত্তীর্ণ ব্যক্তিদের মধ্য থেকে (যারা ক্যাডার পাননি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক