১০ মার্চ, ২০২১ ০৩:৩১ পিএম

চাকরি থেকে ইস্তফা: ১৮০ চিকিৎসককে ইএলপিসি জমার নির্দেশ

চাকরি থেকে ইস্তফা: ১৮০ চিকিৎসককে ইএলপিসি জমার নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরি থেকে ইস্তফার আবেদনকারী ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ১৮০ চিকিৎসককে তাদের অডিট আপত্তি যাচাইয়ের জন্য প্রত্যেকের শেষ বেতনের প্রত্যয়নপত্র (ইএলপিসি) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাঁরা প্রত্যেকেই ৩৮তম বিসিএসে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

মঙ্গলবার (৯ মার্চ) ইস্যু করা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৩ অধিশাখার উপসচিব শারমিন আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ‘বর্ণিত চিকিৎসকগণ ৩৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়ে ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চাকরি হতে অব্যাহতি প্রদানের আবেদন করেছেন। সরকারি চাকরি হতে অব্যাহতি প্রদানের জন্য তাঁদের বিরুদ্ধে কোন অডিট আপত্তি বা সরকারের কোন পাওয়া আছে কি না তা যাচাইয়ের জন্য তাঁদের প্রত্যেকের হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যয়নপত্র (ইএলপিসি) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সচিবের একান্ত সচিব, সিস্টেম এনালিস্ট, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল চিকিৎসককে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক