৩০ জুন, ২০২১ ০৩:৩৩ পিএম

প্রাতিষ্ঠানিক পরিচয়পত্রে যাতায়াত করতে পারবেন যারা

প্রাতিষ্ঠানিক পরিচয়পত্রে যাতায়াত করতে পারবেন যারা
ছবি: মজিবুর রহমান।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে সারাদেশে সীমিতভাবে লকডাউন শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ১ জুলাই সকাল ছয়টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে কঠোর বিধিনিষে। আজ বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যসেবা ও গণমাধ্যমসহ বেশি কিছু প্রতিষ্ঠান লকডাউনের আওতামুক্ত থাকবে। 

এতে বলা হয়েছে, সংবাদপত্র, সংবাদপত্র পরিবহন, হকার ও পত্রিকার এজেন্ট লকডাউনের আওতার বাইরে থাকবে।

এ ছাড়া আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা তথা কৃষিপণ্য-উপকরণ-খাদ্যশস্য-খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, করোনা টিকাদান, রাজস্ব আদায় কার্যাবলি, বিদ্যুৎ-পানি-গ্যাস-জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তাব্যবস্থা, ডাকসেবা, ব্যাংক, ফার্মেসি, ফার্মাসিউটিক্যালসহ জরুরি পণ্য-সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবেন। 

সর্বাত্মক লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সব সরকারি-বেসরকারি অফিস। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কঠোর লকডাউন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক