০৫ জুলাই, ২০২১ ০১:৪১ পিএম

লকডাউনের সময় বাড়লো ১৪ জুলাই পর্যন্ত

লকডাউনের সময় বাড়লো ১৪ জুলাই পর্যন্ত
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। অর্থাৎ ৭ জুলাই বুধবার মধ্যরাতে শেষ হতে যাওয়া এ লকডাউন চলবে ১৪ জুলাই পর্যন্ত। আজ সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় সূত্রস্থ স্মারকের নির্দেশনার অনুবৃত্তিক্রমে ৭ জুলাই তারিখ মধ্যরাত হতে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত এ বিধি-নিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো।

এর আগে চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

দেশে করোনা সংক্রমণ ও এতে মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় গত ১ জুলাই থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। ৭ জুলাই বুধবার মধ্যরাতে তা শেষ হওয়ার কথা।

কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, তাঁরা চান এই বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হোক। বিজ্ঞানসম্মতভাবে সেটাই করা উচিত।

তিনি আরও বলেন, সাতদিন তো সরকার দিয়েছিল, সেটা ৭ জুলাই শেষ হবে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি যে পরামর্শ দিয়েছে তাতে এটা (লকডাউন) দুই সপ্তাহ লাগবে; না হয়তো কাজ হবে না। আমরা এখনও মনে করি, এটা আরও এক সপ্তাহ বাড়ানো প্রয়োজন।

সম্প্রতি সারাদেশেও ছড়িয়ে পড়েছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। শুরুর দিকে দেশের সীমান্তবর্তী কয়েক জেলায় হানা দিলেও অল্প সময়ের ব্যবধানে সারাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে ভ্যারিয়েন্টটি। এর সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার এ বছর প্রথমে ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছে। দেশব্যাপী বিধিনিষেধের পাশাপাশি এবার স্থানীয় প্রশাসনও বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করে। কিন্তু এতেও আশানুরূপ ফল না আসায় সংক্রমণ প্রতিরোধে কোভিড-১৯-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির শাটডাউনের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ১ জুলাই থেকে সারাদেশে কঠোর লকডাউন চলছে। আগামী ৭ জুলাই রাত ১২ পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। 

গত ২৮ জুন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, ১ জুলাই সকাল ছয়টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। তবে প্রয়োজন মনে হলে তা আরও এক সপ্তাহ বাড়তে পারে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কঠোর লকডাউন
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক