০৫ জুলাই, ২০২১ ১২:০৭ পিএম

খুলনায় করোনায় বিদায় আরও ১৭ জন

খুলনায় করোনায় বিদায় আরও ১৭ জন
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে না ফেরার দেশে চলে গেছেন আরও ১৭ জন মানুষ। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত চার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ১২ জন ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন, আবু নাসের হাসপাতালে একজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার হাবিবুর (৮০), রাফেজা (৫৮), সুভাস (৮২), পাইকগাছার আ. রউফ (৪৫) ও যশোরের কেশবপুরের আ. জলিল খান (৫২, নগরীর টুটপাড়ার মো. আব্দুল্লাহ (৭৭), খালিশপুর মুজগুন্নি এলাকার মোশারফ হোসেন (৬৮), বাগেরহাটের ফকিরহাট উপজেলার সরদার মো. আলী (৬৫) ও চিতলমারী গোয়ালিয়া এলাকার পুষ্প রানী বালা (৮১), বটিয়াঘাটা উপজেলার হায়দার (৭৫) ও যোগীপোলের মমতাজ (৬০) ও নগরীর নিরালা এলাকার ওয়াহিদুজ্জামান (৬৬) নামে।

বিষয়টি নিশ্চিত করে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, বর্তমানে হাসপাতালটিতে ১৮৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে রেড জোনে ১১৭ জন, ইয়েলো জোনে ৩০, আইসিইউতে ২০ ও এইচডিসিতে ২০ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন চারজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১৯ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন ও এইচডিইউতে আছেন আটজন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। পিসিআর ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন ৬৩ জন। এর মধ্যে ৩৪ পুরুষ ও ২৯ নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হওয়া ৪১ রোগী ভর্তি রয়েছেন।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনায় মৃত্যু
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক