০৫ জুলাই, ২০২১ ১১:২৫ এএম

করোনায় দিনাজপুরে নার্সের মৃত্যু

করোনায় দিনাজপুরে নার্সের মৃত্যু
মো. আশরাফ আলী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. আশরাফ আলী। শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর বয়স। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ জুন আশরাফ আলীর করোনা শনাক্ত হয়। এর পর তাঁকে নিজ কর্মস্থল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩০ জুন তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়। পর দিন ১ জুলাই ভোরে প্রথমে তাঁকে ইউনাইটেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২ জুলাই শুক্রবার দিবাগত রাত ১১টায় তাঁকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে মারা যান তিনি।

মরহুম আশরাফ আলীর গ্রামের বাড়ী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সিনুয়া গ্রামে। তার পিতার নাম মৃত আকবর আলী। তাঁর দুই কন্যা সন্তানের মধ্যে প্রথম কন্যা সন্তান এবারে এসএসসি পরীক্ষার্থী ও দ্বিতীয় কন্যা সন্তান চতুর্থ শ্রেণির ছাত্রী। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক