০৭ নভেম্বর, ২০২১ ০৫:০২ পিএম

জানুয়ারির মধ্যে ১২ কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা সরকারের

জানুয়ারির মধ্যে ১২ কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা সরকারের
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এ পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশে করোনায় মৃত্যুহার শূন্যের কোটায় নেমে আসবে।

মেডিভয়েস রিপোর্ট: আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে অন্তত ১২ কোটি ডোজ করোনার ভ্যক্সিন দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এটি বাস্তবায়ন হলে দেশে করোনায় মৃত্যুহার শূন্যের কোটায় নামানো সম্ভব হবে।

আজ রোববার (৭ অক্টোবর) দুপুরে গাজীপুরের কাশিমপুরে নতুন একটি ওষুধ কোম্পানি ডিবিএল ফার্মাসিউটিক্যালসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে এসব কথা জানানো হয়।

দেশে ভ্যাক্সিনের কোন ঘাটতি নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাতে এক কোটির উপরে ভ্যাক্সিন আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সব মানুষকেই ভ্যাক্সিন দেওয়া হবে।

আরও ২১ কোটি ডোজ ভ্যক্সিন কিনে রাখা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সেখান থেকে এ মাসে অন্তত তিন কোটি ডোজ ভ্যাক্সিন আসবে। আগামী মাসেও একই হারে আসার কথা রয়েছে। ইতোমধ্যেই অন্তত সাত কোটি ডোজ ভ্যক্সিন দেওয়া হয়েছে। এভাবে চলতে থাকলে আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই অন্তত ১২ কোটি ডোজ ভ্যক্সিন দেয়া সম্ভব হবে। সেটি করা গেলে করোনায় মৃত্যুহার শূন্যের কোটায় নামানো সম্ভব হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রতিষ্ঠিত ডিবিএল ফার্মাসিউটিক্যালসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ও প্রতিষ্ঠানটি ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত এমপি, কেন্দ্রীয় ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহাবুবুর রহমান, ডিবিএল ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ স্বাস্থ্যমন্ত্রীর সাথে ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক