২৭ জুন, ২০২১ ১০:৩৬ এএম

করোনায় রামেক হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু

করোনায় রামেক হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে নয়জন মারা গেছেন। আজ রোববার (২৭ জুন) সকালে হাসপাতাল সূত্রে বিষয়টি জানা গেছে। 

সূত্র জানিয়েছে, শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে রোববার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ সাতজন ও নারী তিনজন মারা গেছেন। মৃতদের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও নাটোরের চারজন ছিলেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে নাটোরের একজন মারা গেছেন।

রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও নাটোর তিনজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মাত্র একজন মারা গেছেন করোনায় সন্দেহভাজন হিসেবে, তার বাড়ি রাজশাহী জেলায়। 

এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০৬ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৩৫৭টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৩৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক