৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:০৩ পিএম

রামেকে ডেঙ্গু আক্রান্ত কলেজছাত্রীর মৃত্যু

রামেকে ডেঙ্গু আক্রান্ত কলেজছাত্রীর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শোভা খাতুন নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

শোভা খাতুন উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ইসলামপুরের বাসিন্দা মৃত ইয়াদ আলীর মেয়ে। তিনি কুচিয়ামোড়া বিজিএম কলেজের ছাত্রী ছিলেন।

তার পরিবারসূত্রে জানা গেছে, গত ৩-৪ দিন ধরে সে অসুস্থ ছিল। গত দুদিন আগে টেস্ট করলে ডেঙ্গু পজিটিভ আসে। তখনই তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে অবস্থার অবনতি হলে গতকাল রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আজ ভোরে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ভেড়ামারাতে এটাই ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর প্রথম মৃত্যু। সে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার ভর্তি হয়েছিল। অবস্থা খারাপ হওয়ায় তাকে আমরা রামেক হাসপাতালে রেফার্ড করেছি। ডেঙ্গুর সকল লক্ষণই তার মধ্যে ছিল। বিগত ১০ দিনে এখানে ২৪ জনের মত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

এদিকে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ভেঙেছে ডেঙ্গু। এডিস মশাবাহী এই রোগ আশঙ্কাজনক রূপ নিচ্ছে। রোববার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছরের সর্বোচ্চ এক হাজার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া এ সময় নতুন করে আটজনের মৃত্যু হয়েছে। এটিও এ বছরের মধ্যে সর্বোচ্চ। ফলে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে।

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও এক হাজার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৫ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এছাড়া ঢাকা উত্তর, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। ফলে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৯ হাজার ৭৮৬ জন। যাদের মধ্যে ৬২ দশমিক ৯০ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ১৫৮ জনের মধ্যে ৫১ দশমিক ৩০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৭০ শতাংশ পুরুষ রয়েছেন।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক