বিএসএমএমইউর সাবেক ভিসির ব্যাংক হিসাব তলব
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, তার স্ত্রী ও তিন সন্তানের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে তাদের আর্থিক লেনদেনের হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে চিঠি দিয়েছে দুদক।
চিঠিতে বলা হয়, বিএসএমএমইউর চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সাবেক ভিসি ডা. মো. শারফুদ্দিন আহমেদ ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।
তিনি ও তার স্ত্রী অধ্যাপক ডা. নাফিজা আহমেদ এবং তাদের তিন সন্তান যথাক্রমে তাজবীর আহমেদ, তানবীর আহমেদ ও তাহমিদ আহমেদ সাদাতের নামে ব্যাংকে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআর, মেয়াদি আমানত, লকার, সঞ্চয়পত্র, ঋণ হিসাব, ডিপিএস (চলমান, বন্ধ ও সুপ্ত অবস্থায়) বা অন্য কোনো প্রকার হিসাব পরিচালিত হয়ে থাকলে তার পূর্ণাঙ্গ লেনদেনের বিবরণী দুদকে দাখিল করতে চিঠিতে বলা হয়েছে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৬
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
-
১০ জুলাই, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
০৭ জানুয়ারী, ২০২৫
-
২৫ ডিসেম্বর, ২০২৪
-
১২ ডিসেম্বর, ২০২৪
-
৩০ সেপ্টেম্বর, ২০২৪