০৮ জুলাই, ২০২৪ ১০:২১ এএম

কেনাকাটায় দুর্নীতি: ৯ চিকিৎসকসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

কেনাকাটায় দুর্নীতি: ৯ চিকিৎসকসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর আজিমপুরে মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কেনাকাটায় দুর্নীতির পৃথক ৩ মামলায় ৯ চিকিৎসকসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ জুলাই) দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. আক্কাস আলী এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

সম্প্রতি মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার আদালতে এই অভিযোগপত্র জমা দেন। গত ৪ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন অভিযোগপত্রটি দেখেছেন। আগামী ১৯ আগস্ট মামলা তিনটি চার্জশিট আমলে নেওয়ার জন্য দিন ধার্য করা হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- আজিমপুর মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ডা. ইসরাত জাহান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. কাজী গোলাম আহসান, মাতৃসদনের বিভাগীয় প্রধান (শিশু) ও বাজারদর যাচাই কমিটির সদস্য ডা. মো. আমির হোসাইন, মাতৃসদনের সাবেক সহকারী কো-অর্ডিনেটর (ট্রেনিং অ্যান্ড রিসার্চ) ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. লুৎফুল কবীর খান, মেডিকেল অফিসার (শিশু) ও বাজারদর যাচাই কমিটির সদস্য ডা. বেগম মাহফুজা দিলারা আক্তার, সিনিয়র কনসালট্যান্ট (গাইনি) ও বাজারদর যাচাই কমিটির সভাপতি ডা. রওশন হোসনে জাহান, পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য ডা. জেবুন্নেসা হোসেন, সিনিয়র কনসালটেন্ট ডা. মো.আমীর হোসাইন ও সাবেক মেডিকেল অফিসার ডা. রওশন জাহান, মেসার্স নাফিসা বিজনেস কর্নারের মালিক শেখ ইদ্রিস উদ্দিন (চঞ্চল), পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. নাছির উদ্দিন, মনার্ক এস্টাব্লিসমেন্টের মালিক মো. ফাতে নূর ইসলাম, সাবেক সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান ও মোছা. রইছা খাতুন।

এদের মধ্যে ডা. ইসরাত জাহান, ডা. লুৎফুল কবীর, ডা. বেগম মাহফুজা, ডা. রওশন হোসনে জাহান, শেখ ইদ্রিস ও রইছা খাতুন তিন মামলারই আসামি। ফাতে নূর ও মিজানুর রহমান দুই মামলার আসামি।

জানা গেছে, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা তিনটি করেন সংস্থাটির উপ-পরিচালক আবুবকর সিদ্দিক। বাজারদরের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি দামে ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি ও প্যাথলজি সামগ্রী কেনাকাটায় ৩ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ৯৯২ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মামলাগুলোতে। আসামিরা সবাই জামিনে আছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : দুদক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক