০৭ জানুয়ারী, ২০২৫ ০৬:২১ পিএম

বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ

বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের সকল ব্যাংক হিসাব জব্দের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এদিন আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা রতন কুমার দাশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন আদালত।

আবেদনে রতন কুমার দাশ উল্লেখ করেন, আসামি মুন্সী সাজ্জাদ হোসেন দুর্নীতি দমন কমিশনের আদেশ অনুসারে নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রগুলোর লেনদেন জব্দ (ফ্রিজ) রাখা একান্ত প্রয়োজন।

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রাথমিক পর্যায়ে অবহেলার প্রমাণ মেলেনি: এডিজি জাহিদ রায়হান 
হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর

প্রাথমিক পর্যায়ে অবহেলার প্রমাণ মেলেনি: এডিজি জাহিদ রায়হান 

হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর

প্রাথমিক পর্যায়ে অবহেলার প্রমাণ মেলেনি: এডিজি জাহিদ রায়হান 

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক