২৩ মার্চ, ২০২২ ০১:০৪ পিএম

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালকে ৮৭০ শয্যায় উন্নীতকরণের অনুমোদন

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালকে ৮৭০ শয্যায় উন্নীতকরণের অনুমোদন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দি চেস্ট এন্ড হার্ট অব বাংলাদেশ’র উদ্যোগে বিশ্ব যক্ষ্মা দিবস পালন।

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় বক্ষব্যাধি হাসপাতালকে ৬৭০ থেকে ৮৭০ শয্যায় উন্নীতকরণের সরকার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. সাইদুল ইসলাম।

আজ বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দি চেস্ট এন্ড হার্ট অব বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত বিশ্ব যক্ষ্মা দিবস পালন ও সংগঠনের ৪০তম বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন তিনি।

ডা. সাইদুল ইসলাম বলেন, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল শুধু যক্ষ্মা রোগের চিকিৎসা করে না, বিভিন্ন গবেষণা মূলক কাজও করে যাচ্ছে।

উপস্থিত চিকিৎসকের উদ্দেশ্যে তিনি বলেন, মাইক্রো এবং ম্যাক্রো লেভেলের চিকিৎসা গবেষণায় আন্তর্জাতিকভাবে অনেকটা পিছিয়ে আছে দেশ। এজন্য বিভিন্ন তথ্য ও তত্ত্ব-সমৃদ্ধ প্রবন্ধ গবেষণা করে জ্ঞানের দিগন্তকে আরও প্রসারিত করতে হবে।

প্রসঙ্গত, ‘দি চেস্ট এন্ড হার্ট অব বাংলাদেশ’র এ অধিবেশনে সারাদেশ থেকে প্রায় ৭০০ চিকিৎসক অংশগ্রহণ করেছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক