২৩ মার্চ, ২০২২ ১২:২১ পিএম

বেসরকারি চিকিৎসকদের প্রণোদনার বিষয়েও দ্রুতই সিদ্ধান্ত: বিএমএ সভাপতি

বেসরকারি চিকিৎসকদের প্রণোদনার বিষয়েও দ্রুতই সিদ্ধান্ত: বিএমএ সভাপতি
করোনাকালীন সময়ে সরকারি চিকিৎসকরা প্রণোদনা পেলেও বেসরকারি চিকিৎসকরা তা পাননি।

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি চিকিৎসকদের প্রণোদনার বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

আজ বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দি চেস্ট এন্ড হার্ট অব বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত বিশ্ব যক্ষ্মা দিবস পালন ও সংগঠনের ৪০তম বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন তিনি।

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, করোনাকালীন সময়ে সরকারি চিকিৎসকরা প্রণোদনা পেলেও বেসরকারি চিকিৎসকরা তা পাননি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। খুব দ্রুত একটি ভালো সিদ্ধান্ত আসবে।

এ সময় তিনি আরও বলেন, করোনা মহামারিতে ১৯০ জন চিকিৎসকে হারিয়েছে দেশ।

‘দি চেস্ট এন্ড হার্ট অব বাংলাদেশ’এর সভাপতিঅধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ হিরন বলেন, বাংলাদেশর প্রায় তিন ভাগের এক ভাগ মানুষ ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত। শুধু অ্যাজমাতে ভুগছেন ৭০ ভাগ মানুষ। বায়ু দূষণের কারণে এসব রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

ডা. মির্জা মোহাম্মদ বলেন, অব্যাহত বায়ু দূষণের কারণে দেশে লক্ষ লক্ষ মানুষ অ্যাজমা, এলার্জি, শ্বাসনালী ও ফুসফুসে নিউমোনিয়া এবং ক্যান্সারসহ বিভিন্ন রোগ বেড়েই চলছে।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, এসোসিয়েশনের মহাসচিব ডা. মো. আবু রায়হান ও বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইদুল ইসলাম প্রমুখ। এ সময় স্বাস্থ্য সেবা বিষয়ক বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক