নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডারস: সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ইপনার
মেডিভয়েস রিপোর্ট: নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডারের ওপর সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)।
‘Certificate Course on Neurodevelopment Disorders’ শীর্ষক ছয় মাস মেয়াদি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিল-সেপ্টেম্বর ২০২২ সেশনে ভর্তির আবেদনপত্রের ফরম বাবদ অফেরতযোগ্য ১,০০০ (এক হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ২১ মার্চ শুরু হওয়া ফরম সংগ্রহ কার্যক্রম চলবে ৫ এপ্রিল পর্যন্ত। প্রত্যেক কর্ম দিবসে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইপনা অফিস থেকে ফরম সংগ্রহ করা যাবে।
আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও সকল পরীক্ষা পাসের সনদের সত্যায়িত কপিসহ জমা দিতে হবে।
প্রার্থীর যোগ্যতা
ক. স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ/ইনস্টিটিউট থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় বিভাগ/সিজিপিএ ২.২৫ পেয়ে স্নাতক পাস হতে হবে।
খ. শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে।
গ. ভর্তি পরীক্ষার তারিখ ও সময় বাছাইকৃত প্রার্থীদের ই-মেইল ও মোবাইল নম্বরের মাধ্যমে জানানো হবে।