২৩ মার্চ, ২০২২ ০৯:১২ এএম

স্বাস্থ্যকর্মীদের হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’র স্ক্রিনিং, বি’র টিকাদানের উদ্যোগ

স্বাস্থ্যকর্মীদের হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’র স্ক্রিনিং, বি’র টিকাদানের উদ্যোগ
এর অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্যকর্মীর সংখ্যা উল্লেখ করে চাহিদাপত্র চেয়েছে সংশ্লিষ্ট বিভাগ। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: সেবা প্রদানকারী চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীকে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ স্ক্রিনিং এবং হেপাটাইটিস বি ভাইরাসের টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্যকর্মীর সংখ্যা উল্লেখ করে চাহিদাপত্র চেয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ভাইরাল হেপাটাইটিস ও ডাইরিয়াল ডিজিজ কন্ট্রোল বিষয়ক ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. অনিন্দ্য রহমান আজ বুধবার (২৩ মার্চ)  সকালে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথম ধাপে চার বিভাগের অন্তর্গত সকল সিভিল সার্জনের কাছে চাহিদাপত্র চাওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বাকি বিভাগগুলোর জেলাসমূহের সিভিল সার্জনদের কাছে চাহিদাপত্র চাওয়া হয়েছে। সবার তথ্য পাওয়ার পর স্ক্রিনিং ও টিকাদান কার্ক্রম শুরু হবে। এটা রোজার ঈদের আগে শুরু হতে পারে। 

স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের লাইন ডিরেক্টর ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা হতে পর্যায়ক্রমে সারাদেশের সকল জেলা সদর হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সকল স্তরের সেবাদানকারীগণকে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ স্ক্রিনিং এবং হেপাটাইটিস ‘বি’ টিকাদান কর্সসূচি গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

স্বাস্থ্য সেবাদানকারীগণ হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসের ঝুঁকির মধ্যে থাকেন উল্লেখ করে প্রথম ধাপে ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের সকল স্বাস্থ্য কর্মীদের চাহিদাপত্র চেয়ে ওইসব বিভাগের সকল জেলার সিভিল সার্জনগণের কাছে চিঠি পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে চাওয়া হয়েছে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কর্মীদের চাহিদাপত্র।

গত ১ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৩১ জেলার সিভিল সার্জনের কাছে পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রয়োগের জন্য হেপাটাইটিস ‘বি’ ভ্যাক্সিন ও স্ক্রিনিং কিট পর্যায়ক্রমে প্রেরণ করা হবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত