২২ মার্চ, ২০২২ ০৭:৪৬ পিএম

‘বিএসএমএমইউর গবেষণা ফান্ড ২০ কোটিতে উন্নীত হবে’

‘বিএসএমএমইউর গবেষণা ফান্ড ২০ কোটিতে উন্নীত হবে’
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বিএসএমএমইউর বর্তমান প্রশাসন গবেষণাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।'

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য বরাদ্দকৃত বর্তমান ফান্ড ১২ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২০ কোটি টাকায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের উদ্যোগে শিশু হৃদরোগীদের বিনা অপারেশন ও অপারেশনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত ‘ম্যানেজমেন্ট অফ ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকল’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. শারফুদ্দিন বলেন, ‘বিএসএমএমইউর বর্তমান প্রশাসন গবেষণাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। গবেষণার জন্য বরাদ্দকৃত বর্তমান ফান্ড ১২ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২০ কোটি টাকায় উন্নীত করা হবে। সেইসাথে জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে সব ধরণের রোগের উন্নত চিকিৎসাসেবা এবং রোগ নির্ণয়ের সকল ধরণের পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করা হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) ও পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের  চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক