২২ মার্চ, ২০২২ ০৭:০৩ পিএম

বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সে ১০৭ চিকিৎসকের যোগদান গৃহীত

বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সে ১০৭ চিকিৎসকের যোগদান গৃহীত
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মার্চ ২০২২ সেশনের এমডি-এমএস রেসিডেন্সি কোর্স ফেজ-বিতে ১০৬ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।

রোববার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয়ের মার্চ ২০২২ শিক্ষাবর্ষে মেডিসিন, পেডিয়াট্রিক্স ও ডেন্টাল অনুষদে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি-এমএস ফেজ-বি কোর্সে নিম্নবর্ণিত সরকারি, বেসরকারি ও বিএসএমএমইউ শিক্ষার্থীদের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক কর্তৃপক্ষ কর্তৃক যোগদান গৃহীত হয়েছে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, সকল অনুষদের কোর্স ডাইরেক্টর ও বিএসএমএমইউর পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক