স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে চার পদে রদবদল
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মানবদসম্পদ ব্যবস্থাপনা, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকসহ চারটি পদে রদবদল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিসিন পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. মাছুদুর রহমানকে মানবসম্পদ ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। আর মানবসম্পদ ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেনকে পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া সহকারী পরিচালক (উন্নয়ন) ও সহকারী পরিচালক (প্রশাসন) পদেও রদবদল হয়েছে। উন্নয়নের সহকারী পরিচালক ডা. ওয়াসেক-বিন-শহীদকে প্রশাসনের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আর স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২ পর্যায়ে উপ-প্রকল্প পরিচালক (সার্ভিস ডেলিভারি) পদে প্রেষণে থাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শারমিন মিজানকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উন্নয়ন) হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশপ্রাপ্ত কর্মকর্তারা আগামী ১৫ জানুয়ারির মধ্যে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে এতে।
এনএআর/
-
০৫ এপ্রিল, ২০২৬
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬
-
০২ ফেব্রুয়ারী, ২০২৬
-
০১ জানুয়ারী, ২০২৬
-
১৩ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫