৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০১:২০ পিএম

আন্দোলনে গুলিবিদ্ধ: সিএমএইচ ও ঢামেকে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু

আন্দোলনে গুলিবিদ্ধ: সিএমএইচ ও ঢামেকে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়া আরও দুইজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রাজধানীর দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন—সাইফুল ইসলাম আরিফ এবং কারীমুল ইসলাম।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ সকাল ৭টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়। দশম শ্রেণি ছাত্র সাইফুল ৪ আগস্ট আন্দোলনে আহত হয়েছিলেন। তার গ্রামের বাড়ি ফেনীতে। 

অন্যদিকে আজ ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কারীমুল। গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়।

তাদের জানাজা ও দাফনের বিষয়ে তরিকুল ইসলাম বলেন, ময়নাতদন্ত ও অন্যান্য প্রক্রিয়া শেষে আমরা দুজনকে একসঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা পড়ানোর চেষ্টা করছি। তবে সময়টা এখনও নিশ্চিত হয়নি। এটা জানানো হবে।

এদিকে গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ১৫৮১ জন নিহত হয়েছে বলে জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়াও জুলাই অভ্যুত্থানে ৩১ হাজারের বেশি ছাত্র-জনতা আহত হয়েছেন বলেও জানানো হয়। তবে এই সংখ্যায় চূড়ান্ত নয় বলে জানায় সংগঠনটির নেতারা।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক