৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২২ পিএম

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চেয়ে শাহবাগে চাকরিপ্রার্থীদের অবস্থান

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চেয়ে শাহবাগে চাকরিপ্রার্থীদের অবস্থান
শাহবাগে অবস্থান নিয়েছেন চাকরিপ্রার্থীরা। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফের শাহবাগে অবস্থান নিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

এই দাবি আদায়ে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে মহাসমাবেশ কর্মসূচির পালনের ঘোষণাও রয়েছে তাদের। সে অনুযায়ী, শত শত চাকরিপ্রার্থী উপস্থিত হয়ে বক্তব্য ও নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি ছাড়াও শর্তসাপেক্ষে বয়সসীমা উন্মুক্ত করারও দাবি তাদের।

চাকরিপ্রার্থীরা বলছেন, তাদের দাবি যৌক্তিক হলেও বিগত আওয়ামী লীগ সরকার তা মানেনি। বয়স না বাড়ানোর সিদ্ধান্তে তারা বরাবরই অনড় ছিলেন। ফলে দীর্ঘদিন আন্দোলন করলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়েনি। তবে ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসায় তাদের দাবি মানা হবে বলে আশা তাদের।

এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সাতদিনের আল্টিমেটামসহ কয়েক দফা মহাসমাবেশ করেছেন চাকরিপ্রার্থীরা। 

এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এ চিঠি গত ১৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতার মধ্যে পড়ায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবিসংক্রান্ত সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক