বিএসএমএমইউতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন
মেডিভয়েস রিপোর্ট: চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করেছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।
আজ শনিবার (২৬ জুন) সকালে বিএসএমএমইউর প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করেন তারা। দীর্ঘ দেড়ঘণ্টা আন্দোলন শেষে কর্তৃপক্ষের আশ্বাসে তারা কাজে যোগ দেন।
গত ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার মেয়াদের শেষদিকে তাড়াহুড়া করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকরি নিয়োগ ও নিয়মিতকরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করার কথা বলে।
বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিভিউ করার সিদ্ধান্ত গ্রহণের কথা জানানো হয়। মূলত এই বিজ্ঞপ্তির পরই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আন্দোলনে নামে।
আন্দোলনের বিষয়ে জানতে চাইলে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান মেডিভয়েসকে বলেন, ‘কিছুদিন আগে আমাদের তৃতীয় ও চতুর্থ কর্মচারীদের নিয়োগ হয়েছিল। ওই নিয়োগ দেওয়ার মধ্যে পরশু (২৪ জুন) সিন্ডিকেট সভায় কিছু অনিয়ম পাওয়া যায়। পরে অনিয়মগুলোকে রেগুলারেট করতে গিয়ে আপাতত নিয়োগটা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আবার বসে নিয়োগগুলোকে রিভিউ করে একটা সিদ্ধান্তে আসা হবে। এজন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আন্দোলন করেছিল। পরে ভিসি মহোদয় তাদের সাথে কথা বলেছিলেন। এখন তারা কাজে ফিরে গেছেন।’
প্রসঙ্গত, সাবেক উপাচার্য কনক কান্তি বড়ুয়ার মেয়াদের শেষ দিনে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে ৩৬ জন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। এছাড়া সাবেক উপাচার্য তার মেয়াদের শেষ দিনে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ৫৫৪ জন কর্মচারীকে নিয়োগ ও নিয়মিতকরণের আদেশ প্রদান করেন।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫