করোনায় আরও ১০৮ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৯৭৬ জন। এ সময় পাঁচ হাজার ৮৬৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ৭৮ হাজার ৮০৪ জন। গত ১৯ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল।
আজ শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১০৮ জনের মধ্যে পুরুষ ৭৫ জন এবং নারী ৩৩ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৮৩ জন, বেসরকারি হাসপাতালে ১৪ জন এবং বাসায় ১১ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৫৫৪টি পরীক্ষাগারে ২৮ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২৭ হাজার ৬৫৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৪ লাখ ৬৩ হাজার ১১৯টি। পরীক্ষায় আরও পাঁচ হাজার ৮৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ৭৮ হাজার ৮০৪ জন।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দুই হাজার ৭৭৬ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট সাত লাখ ৯৭ হাজার ৫৫৯ জন রোগী।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ১৩ হাজার ৯৭৮ মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ নয় হাজার ৯৯৫ জন (৭১ দশমিক ৫২ ভাগ) ও নারী তিন হাজার ৯৮১ জন (২৮ দশমিক ৪৮ ভাগ)।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪