২৩ জুন, ২০২১ ০৩:২২ পিএম

ঢাবি প্রথম প্রফের ফল প্রকাশ

ঢাবি প্রথম প্রফের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস প্রথম প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার (২৩ জুন) বিকাল তিনটার দিকে এ ফল প্রকাশ করা হয়।

এর আগে ১৩ জুন (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ২০১৮-২০১৯ সেশনের এমবিবিএস প্রথম প্রফেশনাল পরীক্ষার ফল ১০ দিন পর প্রকাশ হবে বলে জানিয়েছেন ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।

তিনি বলেন, ‘আজকেও ফলাফলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কথা বলেছি; দেখা যাক, কবে নাগাদ দেওয়া যায়। আগে তো তিন বা চার মাস সময় লাগতো রেজাল্ট দেওয়া জন্য। এখন করোনাভাইরাস পরিস্থিতিতে সব কাজ ঠিক-ঠাক মত করা যায় না। তবে ১০ দিন পর প্রথম প্রফের ফলাফল দেওয়া হবে।’

এর আগে এ বছরের মার্চ ও এপ্রিল মাসে ২০১৮-১৯ সেশনের এমবিবিএস প্রথম প্রফেশনাল লিখিত ও মৌখিক পরীক্ষা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফল প্রকাশ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত