১৪ জুন, ২০২১ ০৫:৫০ পিএম

করোনায় মৃতের সংখ্যা আবারও ৫০ এর উপরে

করোনায় মৃতের সংখ্যা আবারও ৫০ এর উপরে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। হঠাৎ আবারও ৫০ এর ঘরে মৃতের সংখ্যা। করোনায় একদিনে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ১৭২ জন। 

এ সময় তিন হাজার ৫০ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ২৯ হাজার ৯৭২ জন।

আজ সোমবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৯ জন এবং নারী ১৫ জন। আর তাদের মধ্যে সরকারি হসপাতালে ৪০ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় চারজনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৫১২টি পরীক্ষাগারে ২১ হাজার ৯১৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২০ হাজার ৬০২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬১ লাখ ৯৫ হাজার ৭১৪টি। পরীক্ষায় আরও তিন হাজার ৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ২৯ হাজার ৯৭২ জন।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দুই হাজার ৫৬৪ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট সাত লাখ ৬৮ হাজার ৮৩০ জন রোগী।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ১৩ হাজার ১৭২ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ নয় হাজার ৪৭৭ জন (৭১ দশমিক ৯৫ ভাগ) ও নারী তিন হাজার ৬৯৫ জন (২৮ দশমিক শূন্য পাঁচ ভাগ)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক