মিটফোর্ডে র্যাবের অভিযানে ২৩ দালাল আটক
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। দালাল নির্মূলে চালানো এ অভিযানে ২৩ দালালকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১৪ জনু) দুপুরে র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। অভিযান এখনও চলমান রয়েছে।
সূত্রে জানা যায়, দুপুর থেকে র্যাব-১০-এর সমন্বয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান মিটফোর্ড হাসপাতালে দালাল নির্মূলে অভিযান পরিচালনা করের। অভিযানে অবৈধভাবে হাসপাতালে প্রবেশকারী ২৩ দালালকে আটক করা হয়েছে।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
এ বিষয়ে মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী গণমাধ্যমকে জানান, দুপুরে র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে হাসপাতালে অভিযান চালানো হয়। এ পর্যন্ত তারা দালাল সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছেন। তাদের যাচাই-বাছাই করা হচ্ছে।
এর আগে গত ১০ জুন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালে সক্রিয় ২৪ দালালকে হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব। তাদের প্রত্যেককে একমাস করে কারদণ্ড প্রদান করা হয়।