২৬ মে, ২০২১ ০১:১৮ পিএম

চমেকে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বৌদ্ধ পূর্ণিমা

চমেকে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বৌদ্ধ পূর্ণিমা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজের বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বুধবার (২৬ মে) মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণের ত্রি-স্মৃতি বিজরিত ‘বুদ্ধ পূর্ণিমা’। তাই প্রতিবারের মত এবারও উৎসবটি পালনের জন্য বাংলাদেশ বুডিস্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সহযোগীতায় বৌদ্ধ ছাত্র সংসদ ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটি বিভিন্ন কর্মসূচী পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯.৩০ টায় শান্তি শোভাযাত্রা ও  ধর্মীয় আলোচনা এবং শিশু স্বাস্থ্য বিভাগে বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান। বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. হুমায়ুন কবির।

শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান প্রফেসর শর্মিলা বড়ুযা, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সুমন মুৎসুদ্দি, নিওনেটালজী বিভাগের প্রধান প্রফেসর জগদীস চন্দ্র দাশ, প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর চিরঞ্জিব বড়ুয়া চৌধুরী, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর প্রভাত চন্দ্র বড়ুয়া, শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক সনৎ কুমার বড়ুয়া প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম মেডিকেল
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক