নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক আব্দুল হাইকে বদলি
মেডিভয়েস রিপোর্ট: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল হাইকে বদলি করেছে সরকার। তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনার অধিদপ্তরের পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের নিন্মবর্ণিত কর্মকর্তাদ্বয়কে (উপসচিব) বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাঁদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে ন্যস্ত করা হলো।
এতে আরও বলা হয়েছে, উক্ত কর্মকর্তাদ্বয় আগামী ৬ মের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী ৬ মে অপরাহ্নে বর্তমান কর্মস্থলে হলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে তিনি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নিয়োগপ্রাপ্ত হয়ে যোগদান করেন মোহাম্মদ আবদুল হাই।
এর আগে তিনি মোবাইল গেইম ও এপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্বপালন করেছেন।
মোহাম্মদ আবদুল হাই চাষাড়া হাইস্কুল থেকে এসএসসি ও চট্টগ্রাম কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
কর্মজীবনে তিনি চাঁদপুরের স্থানীয় সরকার বিভাগের ডেপুটি ডিরেক্টর ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
-
১১ ঘন্টা আগে
-
১৮ মে, ২০২৬
-
১৪ এপ্রিল, ২০২৬
দুই চিকিৎসকের ওএসডির আদেশ প্রত্যাহারে দাবি
অভিজ্ঞ চিকিৎসকদের যত্রতত্র বদলি মেডিকেল শিক্ষা ও সেবার জন্য মারাত্মক ক্ষতির: এনডিএফ
-
২৬ মে, ২০২৫
শিক্ষার্থীর আত্মহত্যা
ডা. আসাদুজ্জামানের অপসারণে অধিদপ্তরে শেবাচিম অধ্যক্ষের চিঠি
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৫