বিএসএমএমইউতে আজ টিকা নিলেন ১৫৮৪ জন
মেডিভয়েস রিপোর্ট: চলমান কঠোর লকডাউনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে আজ শনিবার (১৭ এপ্রিল) মোট ১ হাজার ৫৮৪ জন টিকা নিয়েছেন।
এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ হাজার ৩৮২ জন এবং প্রথম ডোজের টিকা নিয়েছেন ২০২ জন। বিএসএমএমইউতে আজ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৩ হাজার ২ শত ৭৮ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৯ হাজার ৮ শত ৭৫ জন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বেতার ভবনের পিসিআর ল্যাবে ১৫ এপ্রিল পর্যন্ত মোক এক লক্ষ ৩১ হাজার ৮২৭ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১৫ এপ্রিল পর্যন্ত চিকিৎসাসেবা নিয়েছেন ৮৯ হাজার ৯ শত ৩৪ জন রোগী।
অন্যদিকে করোনা ইউনিটে আজ শনিবার ১৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত আট হাজার ৩০ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন চার হাজার ৫৭৭ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিন হাজার ৭৭৯ জন।
বিএসএমইউতে বর্তমানে ভর্তি আছেন ১৯৫ জন রোগী এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন ২০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন রোগী।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ২৮৩ জন। এ সময় আরও তিন হাজার ৪৭৩ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
আজ শনিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২৫৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৬ হাজার ১৮৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫১ লাখ ৫০ হাজার ৬৬৩টি। পরীক্ষায় আরও তিন হাজার ৪৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ১৫ হাজার ২৫২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার ২১ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১২ শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
প্রসঙ্গত, গত বছরের আট মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ১০ হাজার ২৮৩ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ সাত হাজার ৬৩৫ জন (৭৫ দশমিক ২৫ ভাগ) ও নারী দুই হাজার ৬৪৮ জন (২৪ দশমিক ৭৫ ভাগ)।
-
৩১ জানুয়ারী, ২০২৩
-
০৯ ফেব্রুয়ারী, ২০২২
-
৩১ ডিসেম্বর, ২০২১
-
০১ ডিসেম্বর, ২০২১
-
২৭ নভেম্বর, ২০২১
-
০৭ নভেম্বর, ২০২১
-
০৭ নভেম্বর, ২০২১
-
১৮ সেপ্টেম্বর, ২০২১
-
৩০ অগাস্ট, ২০২১
-
১০ অগাস্ট, ২০২১