বিএসএমএমইউতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ দিবস। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ শনিবার (১৭ এপ্রিল) সকালে বিএসএমএমইউর ‘বি’ ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ সময় প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রোক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. হারিসুল হক, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিকার আহমেদ আমিন, অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম মানিক প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, অফিস প্রধান, পরিচালক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, কর্মচারীবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবসের শপথ হোক প্রত্যেকে তাঁর নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিক ও যথাযথভাবে পালনের মাধ্যমে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, সেবা ও গবেষণায় সামনের দিকে এগিয়ে নেওয়া। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা ও কোভিড-১৯ এর ভ্যাকসিন নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এদিকে উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ আজ শনিবার ডা. মিল্টন হলে সহযোগী অধ্যাপকদের সাথে একটি গুরুত্বপূর্ণ সভায় মিলিত হয়ে কোভিড-১৯ পরিস্থিতিতে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবা কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করেন। এছাড়া কেবিন ব্লকে রাউন্ড দেন উপাচার্য।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আজ শনিবার (১৭ এপ্রিল) চলমান কঠোর লকডাউনের মাঝেও মোট ১ হাজার ৫৮৪ জন টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ হাজার ৩৮২ জন এবং প্রথম ডোজের টিকা নিয়েছেন ২০২ জন। বঙ্গবন্ধুতে আজ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৩ হাজার ২ শত ৭৮ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৯ হাজার ৮ শত ৭৫ জন।
বেতার ভবনের পিসিআর ল্যাবে ১৫ এপ্রিল পর্যন্ত পর্যন্ত ১ লক্ষ ৩১ হাজার ৮ শত ২৭ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১৫ এপ্রিল পর্যন্ত ৮৯ হাজার ৯ শত ৩৪ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে আজ শনিবার ১৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৩০ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৫ শত ৭৭ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৭ শত ৭৯ জন।
বর্তমানে ভর্তি আছেন ১৯৫ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ২০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন রোগী।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫