১৭ এপ্রিল, ২০২১ ১১:৪৮ এএম

হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে করোনা রোগীর ‘আত্মহত্যা’

হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে করোনা রোগীর ‘আত্মহত্যা’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে আসিফ ইকবাল নামের এক করোনা রোগী ‘আত্মহত্যা’ করেছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা।

তিনি বলেন, ‘আসিফের লাশের সঙ্গে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

সুইসাইড নোটে একাকিত্বের যন্ত্রণার কথা উল্লেখ করেছেন আসিফ। কোনো স্বজন না এলেও কেউ যেন তার লাশ ঠিকভাবে দাফন করেন, সেই অনুরোধও জানিয়েছেন আসিফ।

মুগদা হাসপাতালের পরিচালক ডা. অশিন কুমার নাথ গণমাধ্যমকে বলেন, ‘ওই রোগী হাসপাতালে ১১তলার ১১০৬ নম্বর কেবিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন। এখন সেই রোগী বেলকনি থেকে পড়ে মারা গেছেন নাকি অন্য কিছু তা এখনো জানা যায়নি। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা তদন্ত করে বিষয়টি বের করবে।’

জানা গেছে, রাজধানীর ইস্কাটনে থাকতেন আসিফ। তিনি অবিবাহিত ছিলেন। তার আত্মীয়স্বজন যুক্তরাষ্ট্র প্রবাসী। পরিচিত এক চিকিৎসক গত ৯ এপ্রিল তাকে মুগদা হাসপাতালে ভর্তি করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আত্মহত্যা
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক