১৭ এপ্রিল, ২০২১ ১১:১০ এএম

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন নায়িকা কবরী

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন নায়িকা কবরী
নায়িকা সারাহ বেগম কবরী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেলেন ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত নায়িকা ও সংসদ সদস্য সারাহ বেগম কবরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষায় দেন কবরী। গত ৫ এপ্রিল করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। পরে ওইদিন রাতে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৮ এপ্রিল দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী  তাঁকে  হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। অবশেষে বৃহস্পতিবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্ট নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমালেন আলোচিত এই নায়িকা।

নায়িকা কবরী ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

নায়িকা সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনায় মৃত্যু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক