০৩ এপ্রিল, ২০২১ ১০:১০ পিএম
লকডাউন

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিতের ঘোষণা স্বাস্থ্য অধিদপ্তরের

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিতের ঘোষণা স্বাস্থ্য অধিদপ্তরের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: লকডাউনে স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও নার্সের ছুটি আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। আজ শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ‘লকডাউনে স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও নার্সের ছুটি আপাতত স্থগিত থাকবে। আমাদের ডাক্তাররা গত এক বছর ধরে নিরলস চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তারা সকলেই সেবা দিতে দিতে ক্লান্ত। এ অবস্থায় চাপ আরও বাড়তে থাকলে স্বাস্থ্য সেবা চালিয়ে যাওয়াই হবে বড় চ্যালেঞ্জ।’

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১২ দিনের লকডাউনের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের প্রস্তাবের ভিত্তিতে এরই মধ্যে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার।

এ প্রসঙ্গে অধ্যাপক খুরশীদ আলম বলেন, ‘আজ কেবিনেট সচিব আনোয়ার হোসেন ও মুখ্য সচিব আহমেদ কায়কাউসের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের দীর্ঘ বৈঠক হয়েছে। এতে অধিদপ্তরের পক্ষ থেকে ১২ দিনে পূর্ণ লকডাউনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সরকার বলেছে, প্রথম এক সপ্তাহ হবে। পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

অত্যাবশকীয় সেবা চালু ছাড়া লকডাউনে সবকিছু বন্ধ থাকবে উল্লেখ করে তিনি বলেন, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরের বাহিরে যাওয়া বন্ধ থাকবে। এছাড়া গণপরিবহন, দূর পাল্লার বাস, লঞ্চ, বিমান ও ট্রেন চলবে কিনা সে বিষয়ে আজ (শনিবার) রাতেই নির্দেশনা তৈরি হবে, যা রোববার প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হতে পারে।

লকডাউনে টিকাদান কর্মসূচির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘পাঁচ এপ্রিল থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ করা হবে কিনা তা নিয়ে আজ রাতেই আরেকটা বৈঠক হবে। সেখানেই সিদ্ধান্ত আসতে পারে। বেক্সিমকোর সাথে কথা বলেছি, তারা বলেছে শিগগিরই টিকা আসবে। আমরা অপেক্ষায় আছি।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : লকডাউন
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক