করোনায় আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের দুই ডোজ ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
শনিবার (৩ এপ্রিল) ফ্রান্সের সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে,‘দুই ডোজ টিকা নিয়েও শুক্রবার নিজের ৬২তম জন্মদিনে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তবে তিনি শারীরিকভাবে সুস্থ ও স্বেচ্ছা আইসোলেশনে আছেন।’
গত ১১ ফেব্রুয়ারি রাশিয়ার স্পুতনিক-ভি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দে।
তিনি এক টুইট বার্তায় বলেন, ‘এই খবরটি ছাড়া জন্মদিন পার করতে পারলে খুশি হতাম। কিন্তু আমি মানসিকভাবে প্রফুল্ল আছি। জ্বর ও হালকা মাথাব্যথার কারণে করোনার পরীক্ষা করেছিলাম এবং ফলাফল পজিটিভ এসেছে। প্রথমে অ্যান্টিজেন পরীক্ষা করেছি। এখন পিসিআর ল্যাবের ফলাফলের অপেক্ষায় আছি।’
-
২৬ অগাস্ট, ২০২৩
-
২১ অগাস্ট, ২০২২
-
২৪ জুলাই, ২০২২
-
১৯ জুন, ২০২২
-
১১ জুন, ২০২২
-
০৪ ফেব্রুয়ারী, ২০২২
-
০২ ফেব্রুয়ারী, ২০২২
-
২৭ জানুয়ারী, ২০২২
-
২১ জানুয়ারী, ২০২২
-
২০ জানুয়ারী, ২০২২
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী