২০ জানুয়ারী, ২০২২ ১০:০৪ এএম

২৪ ঘণ্টায় করোনায় আট হাজারের বেশি মৃত্যু, সংক্রমিত ৩২ লাখ

২৪ ঘণ্টায় করোনায় আট হাজারের বেশি মৃত্যু, সংক্রমিত ৩২ লাখ
গত ২৪ ঘন্টায় আক্রান্তের তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের বিশ্বজুড়ে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও আট হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৫ লাখ ৭৪ হাজার ২৪৪ জনে পৌঁছেছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ১১ হাজার ২২৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ কোটি ৫৭ লাখ সাত হাজার ২৫৫ জনে। এছাড়া আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২৭ কোটি ৯ লাখ ৬০ হাজার ৫৬৫ জন।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৮৬৩ জন। একই সময়ে মারা গেছেন এক হাজার ৯১৭ জন। এই ভাইরাসটিতে দেশটিতে এখন পর্যন্ত ছয় কোটি ৯০ লাখ ৭০ হাজার ৮৬৭ জন আক্রান্ত এবং মারা গেছেন আট লাখ ৭৮ হাজার ৩৮৩ জন।

একই সময়ে যুক্তরাষ্ট্রের পরই ফ্রান্সে আক্রান্ত হয়েছেন চার লাখ ৬৪ হাজার ৭৬৯ জন এবং  মারা গেছেন ৩৭৫ জন। এ নিয়ে দেশটিতে এক লাখ ২৭ হাজার ৬৩৮ জনের মৃত্যু ও এক কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ২৯৭ জন আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়ে উঠেছেন ৯৪ লাখ ৭ হাজার ৯৪ জন।

একই সময়ে আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮২ হাজার ৯৭০ জন এবং মারা গেছেন ৪৪২ জন। এ নিয়ে  দেশটিতে মৃত্যু চার লাখ ৮৭ হাজার ২২৬ জনের এবং আক্রান্ত হয়েছেন তিন কোটি ৭৯ লাখ এক হাজার ২৪১ জন এবং সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৫৫ লাখ ৮৩ হাজার ৩৯ জন।

মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে একই সময়ে মারা গেছেন ৩১৭ জন এবং আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৩২ হাজার ২৫৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৩২ লাখ ১৫ হাজার ৫৫১ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ২১ হাজার ৫৭৮ জনের।

গত ২৪ ঘন্টায় আক্রান্তের তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১৭৬ জন। এ সময় করোনা শনাক্ত হয়েছে নয় হাজার ৫‘শ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন। এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪৭৩ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন রোগী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও