১৯ মার্চ, ২০২১ ১২:২৪ পিএম

স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ স্থগিত

স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ স্থগিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ২০২০-২০২১ অর্থবছরের সঞ্জীবনী প্রশিক্ষণ স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী ২২ মার্চ থেকে ২৫ মার্চ এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-২ শাখার উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘পূর্বনির্ধারিত আগামী ২২ মার্চ হতে ২৫ মার্চ পর্যন্ত স্বাস্থ্য সেবা বিভাগের ১০-২০ গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ২০২০-২০২১ অর্থবছরে সঞ্জীবনী প্রশিক্ষণ দেশে করোনা পরিস্থিতি অবনতির কারণে নির্দেশক্রমে আপাতত স্থগিত করা হলো। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ প্রশিক্ষণ আয়োজনের পরিবর্তিত তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, সেবা বিভাগের প্রশাসন অধিশাখার যুগ্মসচিব ও সেবা বিভাগের সচিবের একান্ত সচিবসহ সংশিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রশিক্ষণ
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক