২৫ এপ্রিল, ২০২৫ ০৬:২৮ পিএম

পটুয়াখালীতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা

পটুয়াখালীতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা
চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে আজ পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী এনসিডি প্রশিক্ষণ কর্মশালা। ছবি : সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পটুয়াখালীতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারি স্বাস্থ্যসেবাদানকারী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শুরু হওয়া এ কর্মশালা আজ শুক্রবার (২৫ এপ্রিল) শেষ হয়েছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের (এনএইচএফবি) উদ্যোগে বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ কর্মশালার আয়োজন করে পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়। জেলার সাতটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা এই প্রশিক্ষণে অংশ নেন।

বৃহস্পতিবার কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া। এদিন প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ খান এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. হোসেন মো. আল-আমিন।

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক