১৭ মে, ২০২৫ ০৬:০২ পিএম

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। আজ শনিবার (১৭ মে) সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু হয়ে র‌্যালিটি ফাউন্ডেশন হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। এতে চিকিৎসক, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি-পরবর্তী আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, উচ্চ রক্তচাপ একটি ‘নীরব ঘাতক’। এই রোগ অনেক সময় দীর্ঘদিন কোনো লক্ষণ ছাড়াই শরীরে বিরূপ প্রভাব ফেলে, যা হঠাৎ করে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হতে পারে।

বক্তারা বলেন, সচেতনতা ছাড়া এ রোগ প্রতিরোধ সম্ভব নয়। চিকিৎসক ও সাধারণ জনগণ—উভয়কেই এ বিষয়ে সমানভাবে সচেতন হতে হবে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি)–এর পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশের প্রায় ২০ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত, যা সংখ্যা হিসেবে দেড় কোটিরও বেশি।

বিশেষজ্ঞদের মতে, উচ্চমাত্রায় লবণ গ্রহণ উচ্চ রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ। আক্রান্তদের প্রায় ৬০ শতাংশই অতিরিক্ত লবণ ব্যবহারের কারণে রোগে আক্রান্ত হন। ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদ্‌রোগ, কিডনি বিকল হয়ে যাওয়া এবং দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি দেখা দেয়।

চিকিৎসকেরা আরও বলেন, উচ্চ রক্তচাপ থেকে মুক্ত থাকতে হলে নিয়মিত ব্যায়াম, চর্বি ও লবণযুক্ত খাবার পরিহার, সঠিক ওষুধ গ্রহণ এবং জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তারা এও মনে করিয়ে দেন, ওষুধে রক্তচাপ নিয়ন্ত্রণে এলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ বন্ধ করা যাবে না।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত