পরিবার পরিকল্পনার ৭৯ কর্মকর্তাকে ৬ষ্ঠ গ্রেডে পদ্দোন্নতি
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারে কর্মরত ৭৯ জন কর্মকর্তাকে সিনিয়র ৬ষ্ঠ গ্রেডে ও সহকারী পরিচালক পদে পদোন্নতি প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার গত ১৫ অক্টোবর ৫৯,০০,০০০০,১১০,১২,০১৭,২০,৩৬৪ সংখ্যক প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারে কর্মরত ৭৯ জন কর্মকর্তাকে সিনিয়র ষষ্ঠ গ্রেডে ও সহকারী পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র তাঁদের যোগদানের তারিখ হতে গৃহীত হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
১৩ মে, ২০২৬
-
১৩ এপ্রিল, ২০২৬
-
১৪ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
-
২৪ নভেম্বর, ২০২৫
-
২৯ অগাস্ট, ২০২৫
-
২৭ অগাস্ট, ২০২৫
-
০৮ অগাস্ট, ২০২৫