ফের করোনায় আক্রান্ত ডা. জাহিদুল ইসলাম
মেডিভয়েস রিপোর্ট: দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারি) তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন।
জাহিদুল ইসলাম বলেন, ৩/৪ দিন থেকে শরীরে একটু ব্যথা অনুভব করায় এবং কাশি থাকায় রবিবার করোনা পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা দেই। মঙ্গলবার এর রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে কাশি আর হালকা শরীর ব্যথা ছাড়া কোনো উপসর্গ নেই।
সিলেটে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়া প্রথম ব্যক্তি হলেন ডা. জাহিদুল ইসলাম।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই ডা. জাহিদুল ইসলামসহ তাঁর পরিবারের সবাই করোনায় আক্রান্ত হন। এ সময় জাহিদুল ইসলাম, তাঁর বাবা নজরুল ইসলাম, মা (৭৫) ও স্ত্রী (৪৫) পজেটিভ শনাক্ত হন। তবে জাহিদুল ইসলামের বাবা নজরুল ইসলাম শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশেন সেন্টারে ২১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪