লাইফ সাপোর্টে ডা. এবিএম আব্দুল্লাহর স্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর স্ত্রী অধ্যাপক মাহমুদা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন।
গত ১৭ ডিসেম্বের (বৃহস্পতিবার) করোনা পরীক্ষার পরদিন ১৮ ডিসেম্বর তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর পর থেকে তিনি চিকিৎসাধীন আছেন।
গত শুক্রবার (২৯ জানুয়ারি) অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে মেডিভয়েসকে তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।
তিনি বলেন, অবস্থা খুব বেশি ভালো বলা যাবে না। র্দীঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকা পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাত ৯টার দিকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
অধ্যাপক মাহমুদা বেগম তেজগাঁও সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর হিসেবে অবসর নিয়েছেন।
বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ তাঁর স্ত্রী অধ্যাপক মাহমুদা বেগমের করোনা থেকে দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
-
১৪ নভেম্বর, ২০২৩
-
২৬ অক্টোবর, ২০২৩
-
২৫ অক্টোবর, ২০২৩
-
০৭ জুলাই, ২০২২
-
১৯ জুন, ২০২২
সকল বাবার প্রতি অতল শ্রদ্ধা
বাবা, উত্তপ্ত সূর্যের নিচে সন্তানের শীতল ছায়া
-
২৮ মার্চ, ২০২২