২০ অগাস্ট, ২০২৩ ০২:৫৬ পিএম

ডেঙ্গুতে গর্ভবতী ও শিশুদের বাড়তি সতর্কতা প্রয়োজন: ডা. এবিএম আব্দুল্লাহ

ডেঙ্গুতে গর্ভবতী ও শিশুদের বাড়তি সতর্কতা প্রয়োজন: ডা. এবিএম আব্দুল্লাহ
ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, দেশে এ বছর এক লাখের মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তবে এই ভাইরাস প্রতিরোধে টিকা এখনও সহজলভ্য না হওয়া এবং টিকা নিয়ে বিতর্ক থাকায় এখন প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। 

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে মারা যাওয়া বেশির ভাগই নারী, আবার তাদের একটি বড় অংশ অন্তঃসত্ত্বা। তাই গর্ভবতী ও শিশুদের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

আজ রোবরাব (২০ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা ও প্রতিরোধ, আমাদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে এক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। 

ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, দেশে এ বছর এক লাখের মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তবে এই ভাইরাস প্রতিরোধে টিকা এখনও সহজলভ্য না হওয়া এবং টিকা নিয়ে বিতর্ক থাকায় এখন প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। 

অনুষ্ঠানে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, টিকার বিষয়ে গবেষণার জন্য বিএসএমএমইউতে ভাইরোলজিস্টদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।  এছাড়া অন্যান্য দেশে যে সব টিকা তৈরি হয়েছে, মৃত্যু ঝুঁকি না থাকলে সেই সব টিকা বিএসএমএমইউতে ট্রায়াল করা হবে না বলেও জানান তিনি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক