২০ অগাস্ট, ২০২৩ ০১:৪৯ পিএম

পঞ্চগড়ের স্বাস্থ্য বিভাগকে জনবান্ধব করতে সিভিল সার্জনের নিরন্তর প্রচেষ্টা

পঞ্চগড়ের স্বাস্থ্য বিভাগকে জনবান্ধব করতে সিভিল সার্জনের নিরন্তর প্রচেষ্টা
নিজেই সিজার অপারেশন করেছেন পঞ্চগড় সিভিল সার্জন।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক হিসেবে রোগীর কাছে যাওয়ার প্রবণতা থেকে সিভিল সার্জন হয়েও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন শুরু করেছেন ডা. মোস্তফা জামান চৌধুরী। গত ১৩ জুলাই পঞ্চগড় জেলায় সিভিল সার্জন হিসেবে যোগদান করেন তিনি। উত্তরের প্রান্তিক এ জেলার স্বাস্থ্যবিভাগকে জনবান্ধব করে গড়ে তুলতে এ উদ্যোগ তাঁর। চলতি মাসে দুই দিনে পাঁচটি সিজার করেছেন।

আজ রোববার (২০ আগস্ট) মেডিভয়েসকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। 

তিনি বলেন, ‘পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা আরও গতিশীল করার লক্ষ্যে এখানকার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চিকিৎসক সংকটের কারণে অনেক সময় অনেক হতদরিদ্র প্রসূতি মায়েরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা বাধ্য হয়েই কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সিজার করাচ্ছেন। এতে তাদের গুণতে হচ্ছে অতিরিক্ত অর্থ। বঞ্চিত হচ্ছেন সঠিক চিকিৎসা থেকে। এটি প্রতিরোধে আমি সিজারিয়ান সেকশন শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘সৃষ্টিকর্তা আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছে, সেটির সর্বোচ্চ ব্যবহার করাই হলো আমার মূল কাজ। একজন মানুষ অন্য একজন মানুষের পাশে দাঁড়ানোর অনকে সুযোগ আছে। একজন চিকিৎসক হিসেবে চিকিৎসার যত ব্যবস্থাপনা আছে, সে ব্যবস্থাপনায় একজন রোগীর কাছে যাওয়ার যে প্রবণতা, সেটাই মূল আকর্ষণ আমার।’

সিভিল সার্জন বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অজর্নের জন্য শিশু ও মাতৃমৃত্যু হার কমানোর বিষয়ে গুরুত্ব দিতে হবে। ডেলিভারি করাতে গিয়ে শিশু ও মায়ের জীবন ঝুঁকিতে পড়ে, এ ঝুঁকিরোধে আমরা সিজারিয়ান সেকশনকে গুরুত্ব দিয়েছি। এক্ষেত্রে ডেলিভারি সেবাকে উন্নত করা জরুরি। তাই প্রধানমন্ত্রীর লক্ষ্যের সঙ্গে একমত হয়ে আমরা যদি তৃণমূলে স্বাস্থ্যখাতের প্রত্যেকটি স্তরে পরিকল্পিতভাবে কাজ করি, তাহলে এসডিজি অর্জন সহজ হবে।’

এ স্বাস্থ্য প্রশাসক বলেন, ‘যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন হলে সেখানে এ্যানেসথেসিস্ট এবং সার্জন দুই জনের সমন্বয় প্রয়োজন। অনেক ক্ষেত্রে সমন্বয়ের জায়গাটা দুর্বল। দেখা গেছে একজন বদলি হয়েছে, আরেকজন আসছে। এতে কার্যক্রম পরিচালন করতে দুর্বলতা প্রকাশ পায়। এই সমস্যাগুলো সমাধান করতে আমার অবস্থান থেকে চেষ্টা করছি। যাতে সমন্বয়ের ঘাটতি না থাকে।’

তিনি বলেন, ‘যোগদানের পর থেকে সদর আধুনিক হাসপাতালসহ উপজেলার হাসপাতালগুলোর অবস্থা পর্যবেক্ষণ করে সমস্যাগুলো চিহ্নিত করে কিছু উদ্যোগ গ্রহণ করেছি। এসব উদ্যোগের মধ্যে একটি হলো স্বাস্থ্য বিভাগকে জনবান্ধব গড়ে তোলা।  যেসব দরিদ্র প্রসূতি মায়েরা চিকিৎসক সংকটের কারণে সরকারি হাসপাতালে সিজার অপারেশন থেকে বঞ্চিত হচ্ছেন তাদেরকে আমি নিজেই সিজার অপারেশন করছি। ৫ আগস্ট দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ প্রসূতির সিজারিয়ান অপারেশন ও ১৪ আগস্ট একই হাসপাতালে আরও দুটি সিজার অপারেশন করেছি।’

তিনি আরও বলেন, ‘বাকি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সিজার করার সু-ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে যদি হাসপাতালে অপারেশন না হয়, তাহলে চিকিৎসকরা কার্যক্রমের সঙ্গে না থাকার কারণে কাজে শূন্যতা তৈরি হয়। আমি চেষ্টা করছি যেসব প্রতিবন্ধকতা আছে, সেগুলো নিরসন করতে।’

ডা. মোস্তফা জামান বলেন, ‘চিকিৎসকদের সহযোগীদের জানার যে ঘাটতি রয়েছে, তা কাটিয়ে উঠতে কাজ করছি। জনবলের সংকট আছে। এ ছাড়া পর্যাপ্ত যন্ত্রপাতিও অনেক জায়গায় নেই। এসবের দিকে নজর দিয়েছি। সকল সংকট নিরসন করে, পঞ্চগড় জেলার সব উপজেলা হাসপাতালে অপারেশ চালু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি স্বাস্থ্যসেবায় ভোগান্তি রোধে কমিউনিটি ক্লিনিকগুলোতেও যাতে চিকিৎসা সেবা বাড়ানো যায়, সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।’

‘এ অঞ্চলের মানুষ যাতে সহজে চিকিৎসা পায়, সেজন্য স্বাস্থ্য বিভাগকে জনবান্ধব করে গড়ে তোলাই আমার লক্ষ্য। একজন চিকিৎসক হিসেবে এ জেলার জনমানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাব এটি আমার প্রত্যয়’, যোগ করেন সিভিল সার্জন।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক