২৫ অক্টোবর, ২০২৩ ০২:৪৭ পিএম

ডা. রিদওয়ানুর রহমানের অবদান অনস্বীকার্য: অধ্যাপক এবিএম আব্দুল্লাহ

ডা. রিদওয়ানুর রহমানের অবদান অনস্বীকার্য: অধ্যাপক এবিএম আব্দুল্লাহ
ছবিতে ডানে অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান, বাঁয়ে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

মেডিভয়েস রিপোর্ট: প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, তুমুল জনপ্রিয় শিক্ষক অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে শোক প্রকাশ করেন তিনি।

ডা. এবিএম আব্দুল্লাহ মেডিভয়েসকে বলেন, ‘তিনি (ডা. রিদওয়ানুর রহমান) আমার ব্যক্তিগত পরিচিত ও খুব কাছের মানুষ ছিলেন, আমাকে অনেক সম্মান করতেন। বয়সে আমারও একটু জুনিয়র হলেও আমিও তাকে সম্মান করতাম। তাঁর মৃত্যুতে আমি অত্যান্ত দুঃখিত ও মর্মাহত।’

অধ্যাপক রিদওয়ানুর রহমানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘হাজার হাজার শিক্ষার্থী মরহুম রিদওয়ানুর রহমানের জন্য দোয়া করবে, আমিও দোয়া করি, আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন।’

অধ্যাপক এবিএম আব্দুল্লাহ আরও বলেন, ‘করোনা ও ডেঙ্গু মহামারিতে মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডা. রিদওয়ানুর রহমান। জনস্বাস্থ্য বিষয়ে যে কোনো সমস্যা সমাধানে সরকারকেও অসংকোচে পরামর্শ দিয়েছেন তিনি। সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। তাঁর অবদান অনস্বীকার্য, জাতিকে তাঁকে মনে রাখবে।

এএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক