৩১ জানুয়ারী, ২০২১ ০৯:৫৯ এএম

করোনার নতুন ধরনের সংক্রমণ রোধে ইরানের ভ্যাকসিন কার্যকর

করোনার নতুন ধরনের সংক্রমণ রোধে ইরানের ভ্যাকসিন কার্যকর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: যুক্তরাজ্য থেকে ছড়ানো প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে ইরানের ওষুধ কোম্পানি বারাকাতের উদ্ভাবিত কভিরান ভ্যাকসিন কার্যকর বলে জানিয়েছে দেশটির ভ্যাকসিন উৎপাদনকারী দলের প্রধান ড. হাসান জালিলি।

শনিবার (৩০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকায় করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে অসুবিধার মুখোমুখি হচ্ছে ইরান। তারপরও মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাস বিষয়ক কর্মসূচি ‘কোভ্যাক্স’ এর মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চালাচ্ছে দেশটি। এছাড়া চীন ও ভারতের সঙ্গেও আলোচনা চালাচ্ছে ইরান। এর পাশাপাশি নিজ দেশেও ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁরা।

হাসান জালিলি বলেন, মানব দেহে ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যাদেরকে কভিরান ভ্যাকসিন দেয়া হয়েছিল তাঁদের ব্লাড প্লাজমা যুক্তরাজ্য থেকে ছড়ানো করোনার নতুন ধরনকে সম্পূর্ণভাবে মুক্ত করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৯ ডিসেম্বর প্রথমে তিনজনের ওপর ভ্যাকসিন প্রয়োগ করে ইরান। পরে আরও ৩২ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। ফেব্রুয়ারির মধ্যে মোট ৫৬ জন ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার অপেক্ষায় রয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও