৩০ জানুয়ারী, ২০২১ ০৫:২৬ পিএম

‘করোনাভাইরাস: এক ডোজের ভ্যাকসিন আবিষ্কার জনসনের’

‘করোনাভাইরাস: এক ডোজের ভ্যাকসিন আবিষ্কার জনসনের’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় এবার এক ডোজের ভ্যাকসিন উদ্ভাবন করেছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন অ্যান্ড জনসন। অতি দ্রুত জনসনের ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে অনুমোদন দেওয়ার পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জনসনের ভ্যাকসিন কোল্ডচেইন বা অতিশীতল তাপমাত্রার প্রয়োজন পড়বে না, সাধারণ ফ্রিজের তাপমাত্রাতেই সংরক্ষণ করা যাবে মাসের পর মাস। করোনা সংক্রমণ রোধে এ ভ্যাকসিনের দাম যেমন সস্তা, তেমনি পরিবহনেও সহজ।

জনসন জানিয়েছে, আমেরিকার পাশাপাশি দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশের প্রায় ৪৪ হাজার স্বেচ্ছাসেবকের দেহে জনসনের টিকা প্রয়োগ করা হয়েছিল। দক্ষিণ আমেরিকায় ৬৬ শতাংশ এবং আফ্রিকায় ৫৭ শতাংশ ক্ষেত্রে এই টিকার কার্যকরিতা প্রমাণিত হয়েছে। তবে গুরুতর রোগীদের ক্ষেত্রে এর সাফল্য ৮৫ শতাংশ। 

এছাড়া লাতিন আমেরিকায় মধ্যম ও মারাত্মক ধরনের কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রতিরক্ষার মাত্রা ৬৬ শতাংশ এবং বিশেষভাবে উদ্বেগজনক ধরন ছড়িয়ে পড়া সাউথ আফ্রিকায় এ টিকার কার্যকারিতা মাত্র ৫৭ শতাংশ মিলেছে।

জনসনের করোনার ভ্যাকসিন পার্শ্বপ্রতিক্রিয়াও তুলনায় অনেক কম বলে তৃতীয় পরীক্ষার রিপোর্টে জানা গিয়েছে। যদিও অক্সফোর্ড, ফাইজার বা মর্ডানার টিকার ‘সাফল্যের হার’ জনসনের ভ্যাকসিনের তুলনায় কিছুটা বেশি।

জনসনের বিজ্ঞানী দলের প্রধান পল স্টফেলস বলেন, ‘রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম বা আনুষঙ্গিক শারীরিক সমস্যা রয়েছে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে দুইটি ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হতে পারে। আমাদের বিশ্বাস, সামগ্রিক ভাবে এই ভ্যাকসিন বিশ্বের কয়েক কোটি মানুষকে করোনা মহামারি থেকে রক্ষা করতে পারবে।’

প্রসঙ্গত, জনসনের তৈরি করোনা ভ্যাকসিনের নাম এডি২৬.কোভ২.এস। গত জুলাই মাসে প্রথমে একদল হনুমানের উপর ওই প্রতিষেধক পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়। তাতে দেখা যায়, করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে সেটি। তার পরেই আমেরিকা সরকারের অনুমোদনে ১ হাজার প্রাপ্তবয়স্কের উপর প্রাথমিক পর্যায়ে সেটির প্রয়োগ শুরু হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও