১৫ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩২ পিএম
বিনামূল্যে ক্যান্সারের ভ্যাকসিন দেবে রাশিয়া
ছবি: সংগৃহীত
মেডিভয়েস ডেস্ক: রাশিয়া নিজস্ব এমআরএনএ ক্যান্সার ভ্যাকসিন তৈরি করেছে। ভ্যাকসিনটি ক্যান্সার রোগীদের বিনামূল্যে বিতরণ করা হবে।
রোববার (১৪ ডিসেম্বর) রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আঁন্দ্রে ক্যাপ্রিন রেডিও রোশিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাসের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন গবেষণা কেন্দ্রের সহযোগিতায় ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। ২০২৫ সালের প্রথম দিকে এটিকে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে পুতিন প্রশাসনের।
এর আগে, গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’র ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ তাসকে বলেন, ভ্যাকসিনটির প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে দেখা গেছে, এটি টিউমার বেড়ে যাওয়া এবং শরীরে ছড়িয়ে পড়া রোধ করে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ক্যান্সার
-
১১ জুন, ২০২৬
-
২৫ অগাস্ট, ২০২৫
-
৩০ জুন, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
এই বিভাগের সর্বাধিক পঠিত