স্বাস্থ্যখাতের সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতবিনিময় সভা
মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যখাতে সমস্যা, সম্ভাবনা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সমাধানের উপায় নিয়ে মতবিনিয়ম সভা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
মতবিনিময় সভায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য খাত কমিশনের সদস্য অধ্যাপক সৈয়দ মো. আকরাম হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক মুহিব উল্লাহ খোন্দকার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ও বিভিন্ন হাসপাতালের পরিচালকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় দেশের স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা, সমস্যা প্রতিবন্ধকতাসহ তা দূরীকরণের উপায় এবং বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহ নিয়ে নানামুখী আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসক ও বক্তারা।
এসএইচ
-
২৬ জুন, ২০২৬
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
-
২৫ জুন, ২০২৬
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
-
১৬ মে, ২০২৬
-
২২ এপ্রিল, ২০২৬